জেনে নিন কোন বিভাগে কত আক্রান্ত

দেশে মহামারী করোনায় সর্বশেষ ২৪ ঘন্টায় পাওয়া তথ্যমতে আরও ১ হাজার ২০২ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু বরণ করেছেন ১৫ জন। এই ২৪ ঘন্টায় আরও সুস্থ হয়েছেন ২৭৯ জন করোনা আক্রান্ত রোগী।

শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে প্রতিটা বিভাগেই এখন করোনার সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এর মাঝে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি। এই বিভাগে আক্রান্ত হয়েছেন দেশের মোট আক্রান্তের শতকরা ৭৯.৫৪ শতাংশ। আর ঢাকা বিভাগের এই আক্রান্তের মাঝে ঢাকা শহরেই আক্রান্ত হয়েছেন ৫৮.১১ শতাংশ।

ডা. নাসিমা আরও জানান, ঢাকার পরেই অবস্থান করছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে মোট আক্রান্ত হয়েছে দেশের মোট আক্রান্তের ৮.৪৭ শতাংশ। ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন ৩.৫০ শতাংশ। রংপুরে ২.৫৩, সিলেটে ১.৫৪, রাজশাহীতে ১.৩৯ ও বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ১.১০ শতাংশ।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর