দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২০২ জন। এদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৬৫ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৭৯ জন।
গতকাল সুস্থ হয়েছিলো ২৪২ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।
শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ঢাকা ও ঢাকার বাইরের ৪১টি ল্যাবে নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনায় আক্রান্ত রোগী ১ হাজার ২০২ জন। এদিনে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। গত ৪৮ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২১ জন। নতুন করে যারা মারা গেছেন তাদের ৭ জন পুরুষ ও ৮ জন নারী। বয়সের দিক থেকে একজন অনূর্ধ্ব ৩০ বছরের, একজন ত্রিশোর্ধ্ব, আটজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন ষাটোর্ধ্ব এবং দুজন ৮১ থেকে ৯০ বছর বয়সী।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।
বার্তাবাজার/এমকে