২১৫ বছর পর এই প্রথম হচ্ছেনা শোলাকিয়া ঈদের জামাত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঐতিহ্যবাহী বৃহত্তম ঈদের জামাত বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (১৫ই মে) এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ঈদ জামাতের বিষয়ে সিদ্ধান্ত নিতে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। সে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা যায়।এবারে ঈদ জমাত উপলক্ষে স্থানীয় প্রশাসনও এখ পর্যন্ত শোলাকিয়ায় জামাতের কোনো প্রস্তুতি নেয়নি।

উল্লেখ্য, ১৮০৪ সালে শুরুর পর এবারই প্রথম ঈদ জামাত হচ্ছে না ঐতিহাসিক শোলাকিয়ায়।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর