একদিনে রেকর্ড ১২০২ জন শনাক্ত, মোট ২০ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও আক্রান্ত হলেন ১ হাজার ২০২ জন। যার ফলে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত ২০ হাজার ৬৫ জন। এই একদিনে মৃত্যু হয়েছে আরও ১৫ জনের। দেশে এখন মোট মৃতের সংখ্যা ২৯৮ জন।

শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত একদিনে আরও সুস্থ হয়েছেন ২৭৯ জন। যার ফলে এখন দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৮৮২ জন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর