মাসব্যাপী দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চলমান রেখেছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ এর উদ্যোগে রমজানের শুরু থেকেই এই ইফতার বিতরণ কার্যক্রম চলে আসছে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে কর্মহীন ও অসহায় মানুষদের পাশাপাশি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে শাহীন চৌধুরী দ্বীপ। এসময় নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেবার সময় একটি ‘হটলাইন মোবাইল নাম্বার’ সম্বলিত লিফলেটও সকলের বাসাবাড়িতে দেয়া হয়। পরে ওই ‘হটলাইন নাম্বারে’ সাহায্যপ্রার্থীদের কল কিংবা ‘এসএমএস’ অনুযায়ী তাদের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে এসেছে শাহীন চৌধুরী দ্বীপ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক টিম।

এব্যাপারে, শাহীন চৌধুরী দ্বীপ জানান, প্রথম রমজান থেকে ইফতার সামগ্রী বিতরন করছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। আমাদের সাংগঠনিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনার অণুপ্রেণায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাইদুল ইসলামের নির্দেশনায় আমি নিজ উদ্যোগে অসহায় ও দরিদ্র রোজাদারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। এসব ইফতার সামগ্রীর ভিতরে রয়েছে, খেজুর, ছোলা, বেসন, ডাল, আলু, পেঁয়াজ, বেগুন, ট্যাং(৫০০ গ্রাম)।
এই ইফতার সামগ্রী বিতরণ রমজানের শেষ দিন পর্যন্ত থাকবে বলেও জানান ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এই নেতা।
বার্তা বাজার/এম.সি