লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসুতি গ্রামে গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে পালিয়ে আসা করোনা আক্রান্ত রোগী গার্মেন্টস কর্মী রিয়াজুল ইসলাম(৩০) কে পুলিশ আটক করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন ভর্তি করেছে।
জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জের গার্মেন্টসে কাজ করা রিয়াজুল ইসলাম এর করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয় এবং ফলাফল পজিটিভ আসে।ফলাফল পাওয়ার পরে রিয়াজুল লালমনিরহাটের পাটগ্রামে তার নিজ বাসভবনে পালিয়ে আসে।এরপর ঢাকা থেকে পাটগ্রাম পুলিশ ও সিভিল সার্জন কে জানালে পুলিশ তাকে আটক করে।
করোনা আক্রান্ত গার্মেন্টস কর্মী জানায়, সে ঢাকা থেকে ১৪ জন সহ মাইক্রো বাস করে রংপুরে আসে এবং পরে কয়েকবান অটোরিকশা পরিবর্তন করে বাসায় আসে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।এদিকে এলাকাবাসী জানায় এভাবে নিয়মিত বিভিন্ন এলাকায় ঢাকা মানুষজন আসছে।
তার দেয়া তথ্য মতে রংপুরে আসা সকলের খোঁজ করে তাদের নমুনা সংগ্রহ করার প্রকৃয়া চলছে বলে জানা যায়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মোহন্ত ও লালমনিরহাটের সিভিল সার্জন অফিসার ডা. নির্মলেন্দু রায় ‘‘বার্তা বাজার’’ কে জানান, তথ্য পাওয়ার পরে সেই গার্মেন্টস কর্মীকে শনাক্ত করে আইসোলেশনে রাখা হয়েছে এবং বাড়ি লকডাউন করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি