ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক কামরুজ্জামান’র ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায়,কর্মহীন গৃহবন্দী পরিবারের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারন সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন তার ছোট ভাই ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

শুক্রবার সকাল ১১টায় কলাপাড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমান্ডার পটুয়াখালী-৪ আসন’র সাবেক এম,পি ও ডিডিসি কলাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন এর বাস ভবনে দুস্থ, অসহায়, র্কমহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয় ।

এ বিষয়ে কথা হয় কামরুজ্জামান কামরুল’র সাথে,তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আলহাজ্ব মনিরুজ্জামানের পক্ষ থেকে কলাপাড়া বাসীর জন্য আমাদের উপহার কার্যক্রম চলমান থাকবে।

উপহার বিতরনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কবিরুল ইসলাম মৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, উপজেলা স্বেচ্ছোসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সদস্য ও দৈনিক নয়াদিগন্ত কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি আহম্মেদ পাশা তানভীর,কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র প্রচার সম্পাদক ইমন আল আহসান,পৌর শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা খান, শ্রমিকদল নেতা রাহাত, যুবদল নেতা মনঞ্জু হাওলাদার ছাত্রদল নেতা মেহেদী হাসান, রেদোয়ান প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর