দোকান বন্ধ করার নির্দেশ দেয়ায় ম্যাজিস্ট্রেটের উপর সন্ত্রাসী হামলা

যশোরের মনিরামপুরে করোনা পরিস্থিতিতে লকডাউন ভেঙে দোকান খোলা রাখতে নিষেধ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর স্থানীয় ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। হামলায় ম্যাজিস্ট্রেটের সাথে থাকা দুই নিরাপত্তা কর্মী আনসার সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জালঝাড়া মাদ্রাসা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের উপর দুর্বৃত্যরা ইটপাটকেল নিক্ষেপ করে।

এই হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী।

হামলার বিষয়ে মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ ঘটনার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যান।

এ হামলায় মনিরামপুর গ্রামের আবু হুরাইরা সাগর (২৮) ও তাহেরপুর গ্রামের বিল্লাল হোসেন (৩০) নামে দুই আনসার আহত হয়েছেন। আহত দুজনকে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর