রাশিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।
এর আগে, একটানা আট দিন ধরে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়। রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা বেশি হওয়ার কারণেই এই চিত্র দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই কথা বলেছেন। প্রতিদিনই দেশে করোনা ভাইরাসের পরীক্ষার হার বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন।
এদিকে মানসিক স্বাস্থ্য নিয়ে সতর্ক করে জাতিসংঘ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য এমন একটা খাত যেখানে বিনিয়োগ কম কিন্তু এটা একটা জায়গা যেটার খেয়াল রাখা প্রয়োজন। মহামারি মোকাবিলার যেসব পরিকল্পনা তার মধ্যে মানসিক স্বাস্থ্যও যোগ করার কথা পৃথকভাবে বলছে জাতিসংঘ।
বার্তাবাজার/এমকে