জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে উপজেলার হত দরিদ্র নির্মাণ শ্রমিকদের মাঝে ৬ষ্ট বারের মতো ত্রাণ বিতরণ করেছে সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার সকালে পৌর এলাকার নগদা, ধানাটা, কাঠিয়ারবাড়ী গ্রামে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রায় ২ শতাধিক দরিদ্র নির্মাণ শ্রমিকের মাঝে এ ত্রান বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কোষাধক্ষ খলিলুর রহমান প্রমুখ।
বার্তা বাজার/এম.সি