যুদ্ধাপরাধের দায়ে দন্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম আসামী আব্দুল হামিল বাবুল মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের ই ন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত বাবুলের ভাই সালাম বাহাদুর বলেন, কিছুদিন আগে বাবুল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেয়া হয়। সেখানে জানা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তখন তাকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা করানো যায়নি। রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় সবসময় সাথে পুলিশ পাহাড়া থাকতো। তাই তাকে কয়েদিদের চিকিৎসা কক্ষে রেখে সেবা দেয়া হয়।
তিনি আরও অভিযোগ করে বলেন, পুলিশ প্রহরার জন্য তাকে প্রাইভেট হাসপাতালেও নেয়া সম্ভব হয়নি। তাই বাধ্য হয় গত বুধবার (১৩ মে) তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
সালাম বাহাদুরের অভিযোগ, বাবুলের সুচিকিৎসার জন্য জরুরিসেবা পেতে রাষ্ট্রের বিভিন্ন মহলে তিনি যোগাযোগ করেও কোনো সুফল পাননি। তাই সুচিকিৎসার অভাবে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু ছিলো না। পুলিশ প্রহরার কারণে তার সাধারণ জীবনযাপন ব্যাহত হয়েছে। এমনকি এই নিরাপত্তার কারণে তার উন্নত চিকিৎসাও করাতে পারি নাই।
বার্তাবাজার/এসজে