সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী সহ তাঁর বাড়ি করোনা মুক্ত ঘোষণা

সাতক্ষীরায় প্রথম করোনা আক্রান্ত রোগী মি. সুমন (৩২) পুরোপুরি করোনা মুক্ত। শুক্রবার জেলা পুলিশের পক্ষ থেকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে অভিনন্দিত করেন। করোনা ধরা পড়লে জেলা পুলিশ তাকে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছে।

শুক্রবার তার বাড়ির লকডাউন তুলে নেয়া হয়। পরপর দুটি নেগেটিভ রিপোর্ট আসায় তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, তিনি যশোরের শার্ষায় ল্যাব টেকনিশিয়ানে চাকরি করেন। সেখানে করোনায় আক্রান্ত হন। মাহমুদুর রহমান সুমন (৩২) পেশায় স্বাস্থ্যকর্মী। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরের বাসিন্দা। গত ২৬ এপ্রিল রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাগারে তার দেহে ভাইরাসটি ধরা পড়ে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর