চীন থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনায় এখন সারা বিশ্বই বিপর্যস্ত। সারা বিশ্বের প্রায় সব কয়টা দেশই এখন এই ভাইরাসের ভয়াল থাবায় লন্ডভন্ড। সবচেয়ে খারাপ অবস্থা পার করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্স। সবচেয়ে বেশি আক্রান্ত দেশ গুলোর তালিকায় প্রথম ৩০ এ উঠে এসেছে বাংলাদেশের নাম।
সারা বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে আঘাত হেনে এখন পর্যন্ত ৪৫ লাখ ২৬ হাজার ৮৫০ জনকে আক্রান্ত করার পাশাপাশি কেড়ে নিয়েছে ৩ আলখ ৩ হাজার ৪০৫ জনের প্রাণ।
আবার, বাংলাদেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৬৩। যদিও এর মধ্যে সরকারি হিসাব অনুযায়ী সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।
আক্রান্তের তালিকায় শীর্ষ ৩০ দেশ হল:
১. যুক্তরাষ্ট্র
২. স্পেন
৩. রাশিয়া
৪. যুক্তরাজ্য
৫. ইতালি
৬. ব্রাজিল
৭. ফ্রান্স
৮. জার্মানি
৯. তুরস্ক
১০. ইরান
১১. চীন
১২. ভারত
১৩. পেরু
১৪. কানাডা
১৫. বেলজিয়াম
১৬. সৌদি আরব
১৭. নেদারল্যান্ডস
১৮. মেক্সিকো
১৯. পাকিস্তান
২০. চিলি
২১. ইকুয়েডর
২২. সুইজারল্যান্ড
২৩. সুইডেন
২৪. পর্তুগাল
২৫. কাতার
২৬. বেলারুশ
২৭. সিঙ্গাপুর
২৮. আয়ারল্যান্ড
২৯. সংযুক্ত আরব আমিরাত
৩০. বাংলাদেশ
এই ৩০টি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।
বার্তাবাজার/এসজে