চীন চাইলে করোনা থামাতে পারতো: ট্রাম্প

আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চীন ব্যর্থ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প এমনটি দাবি করেন।

ট্রাম্প বলেন, চীনকে নিয়ে আমি হতাশ। তাদের এমনটি হতে দেয়া উচিৎ হয়নি।

করোনা ভাইরাস মার্কিন-চীন বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে বলে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের কাছে অনেক তথ্য আছে। এটি বাদুড় অথবা ল্যাব যেখান থেকেই আসুক। মূল কথা এটি চীন থেকে এসেছে। তারা চাইলে এটি থামাতে পারতো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর