স্বামীর সাথে বনিবনা না হওয়ার বিষপানে নারী পুলিশের আত্মহত্যা

স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত নাদিরা আফরিন নামের এক নারী পুলিশ কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে ঝালকাঠি পুলিশ লাইন্সে বিষপান করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই রাত ৮টায় তার মৃত্যু হয়।

জানা যায়, ঝালকাঠি পুলিশ লাইন্সের মেসে থাকতেন কনস্টেবল নাদিরা আফরিন। ঘটনার দিন বিকালে স্বামী তরিকুলের সাথে ফোনে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে অভিমান করেই বিষপান করে বসেন তিনি। পরে রাত ৮টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়।

ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, কনস্টেবল নাদিরা ও কনস্টেবল তরিকুল উভয়ই ঝালকাঠি পুলিশ লাইন্সে কর্মরত অবস্থায় প্রেম করে কিছুদিন আগে বিয়ে করেন। তরিকুলের আগের এক স্ত্রী ও সন্তান রয়েছে। এই বিরোধেই রাগে, ক্ষোভে বিষপান করেন নাদিয়া। এই ঘটনায় রাতেই আটক করা হয়েছে কনস্টেবল তরিকুলকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর