ফরিদপুরের আলফাডাঙ্গায় মহামারি করোনাভাইরাস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারে মাঝে উপজেলা বিএনপি নেতাদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় আলফাডাঙ্গা হাসপাতাল রোডস্থ উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে ১৪০ টি পরিবারের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আব্বাস ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।
বার্তা বাজার/এম.সি