মেহেরপুর সদর উপজেলা মদনাডাঙ্গা নামক এলাকায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় ১ জন নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মদনাডাঙ্গা বাজারের অদূরে এ ঘটনা ঘটে।নিহত জহুরুল হক টিপু (৩৫) গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহিদুল ইসলাম টিপু মোটরসাইকেলে গাংনী থেকে মেহেরপুর যাওয়ার পথে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মদনাডাঙ্গা গ্রামের বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।
পরে পথচারীরা জহিরুল ইসলাম টিপুকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহা দারা খান জানান, নিহতের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
বার্তা বাজার/এম.সি