আজিমপুরে চির নিদ্রায় শায়িত ড. আনিসুজ্জামান

আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হলো শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের। সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই তারা দাফনকাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

লাশ দাফনের আগে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। আল-মারকাজুল ইসলাম নামের স্বেচ্ছাসেবী সংগঠনই ড. আনিসুজ্জামানের দাফন কাজ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতির এ সূর্য সন্তান। রাতে তার, কোভিড নাইনটিনে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

মৃত্যুর আগে ও পরে দুই দফায় তার শরীর থেকে সংগৃহীত নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপরই অধ্যাপক আনিসুজ্জামানকে শ্রদ্ধা জানানোর সব কর্মসূচি বাতিল করেন স্বজনরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর