গত ৩ দিনে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৬৬ জন করোনা রোগী পালিয়ে গেছে। পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে তাদেরকে। স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় এদের নাম লিপিবদ্ধ আছে।
তথ্য অনুসন্ধান করে দেখা গেছে তারা কেউ নিজ বাড়িতেও যাননি। নিজ বাড়িতে না যাওয়ার কারোন হিসাবে অনেকেই অনেক তথ্য দিচ্ছেন। কেউ বলছে লোকলজ্জার ভয়, আবার কেউ বলছেন পরিবারকে একঘরে করে দেয়ার ভয়।
অনেকেই বলছেন করোনার প্রচন্ড ভয় নিয়েই তারা হাসপাতাল থেকে পালিয়েছেন। কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। তাদের দায়িত্ব চলাকালীন সময়ে চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল কিভাবে?
বার্তাবাজার/এসজে