পঞ্চগড়ে ঢাকা থেকে যাওয়া পোশাক শ্রমিকের করোনা শনাক্ত

সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ঢাকা থেকে যাওয়া আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সদর উপজেলার শিকারপুর গ্রামের এই ব্যক্তিকে নিয়ে এখন পর্যন্ত পঞ্চগড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন। ব্রিহস্পতিবার (১৪ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, নতুন আক্রান্ত ব্যাক্তি একজন পোশাক শ্রমিক। গত ৬ মে তিনি মিরপুর থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে ১১ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

এ বিষয়ে সদর উপজেলার ইউএনও গোলাম রব্বনী বলেন, ঢাকা থেকে ফেরার পরপরই ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছিল। তার করোনা শনাক্তের পর আশপাশের কয়েকটি বাড়িও লকডাউন করে করা হয়েছে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় মোট ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তেঁতুলিয়া উপজেলার চারজন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর