মহামারী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়িয়েছে পাকুন্দিয়া উপজেলা যুবদল।
শনিবার (১৫মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ও আজ সকালে উপজেলার ঈশাঁখা কিন্ডারগার্টেনে মোট দুইশতাধিক মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় যুবদল নেতা রাকিবুল আলম (ছোটেন),আমিনুল ইসলাম( জজ), নাজমুল আলম ডালিম, আমীর উদ্দীন খসরু, সুরুজ মিয়া,খুশিদ উদ্দীন, মোস্তাফা কামাল, মশিউর রহমান উজ্জলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় যুবদল নেতা রকিবুল আলম ছোটন জানান, করোনা মোকাবেলায় আমরা প্রথম থেকেই কাজ করে যাচ্ছি, আমাদের ব্যাক্তিগত পক্ষ এ থেকে সামান্য উপহার সামগ্রী রাতের আঁধারে পৌছে দিচ্ছি।
যুবদল নেতা আমিনুল হক জজ মিয়া জানান, আমরা প্রথম অবস্থায় শতাধিক পরিবারকে পরিচয় গোপন রেখে সহযোগীতা করেছি। যতদিন এ পরিস্থিতি থাকবে আমরা মানুষের পাশে থেকে এ কার্যক্রম চালিয়ে যাবো।
বার্তাবাজার/নিমফুল