ভারতের অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় বিদ্যুতের খুঁটিতে ট্রাক্টরের ধাক্কা লেগে ১০ দিনমজুর শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মাঝে ৭ জনই নারী শ্রমিক। এছাড়া আহত আরও অন্তত ৭ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় জানায়, মাঠে মরিচ ক্ষেতে কাজ করে সন্ধ্যার দিকে একটি ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন তারা। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাত করে। তখন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ৯ শ্রমিক।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন নারী শ্রমিক রয়েছেন। তাদের সবার বাড়ি মাচাভরম গ্রামে।
এদিকে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন রেড্ডি। আহতদের চিকিত্সার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
বার্তাবাজার/এসজে