রাজধানী ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে র্যাব-১ এর সাথে বন্দুকযুদ্ধে ১ ব্যক্তি নিহত হয়েছেন। মারা যাওয়া ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২ টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানা যায়।
র্যাবের গাড়িতে করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার ডিউটিরত অফিসার পিএসআই মিরাজ আহমেদ জানান, কড়াইল বস্তিতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। এসময় একজন মারা গেছেন। তার পরিচয় জানতে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে বন্দুকযুদ্ধের ব্যাপারে জানতে চাইলে র্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি সুজয় সরকার জানান, ঘটনাটি এখনো তার জানা নেই। খোঁজ নিয়ে জানাবেন বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে