প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে যখন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তখন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ফেসবুক পাবলিক গ্রুপ “ভয়েস অব পাকুন্দিয়া”র ডক্টর’স টিমের টেলি চিকিৎসা সেবা মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছিল।
এবার ‘‘ভয়েস অব পাকুন্দিয়া’’র নতুন সেবা কৃষি পারামর্শ টিম কৃষকের জিজ্ঞাসা শুরু করেছে। এই সেবেও উপজেলার সাধারণ মানুষের মাঝে বেশ সড়া ফেলেছে বলে জানিয়েছে কৃষি জিজ্ঞাসা টিমের সমন্বয়ক আরিফুল ইসলাম বাবু।
সে বিষয়ে জানেতে কথা হয় উপজেলার চরটেকী গ্রামের কৃষক ফজলুল হকের সাথে। ফজলুল হক বছরজুড়েই মরিচ, আলু, টমেটো, পটোলসহ নানা সবজি চাষ করেন। চাষাবাদ নিয়ে যেকোনো সমস্যায় পড়লেই এত দিন তিনি পরামর্শ নিতে অনে কষ্ট হতো। এখন ফোন দেন “ভয়েস অব পাকুন্দিয়া”র কৃষি পারামর্শ টিমের মোবাইল নাম্বারে।
এই পারামর্শ সেবা দিচ্ছেন “ভয়েস অব পাকুন্দিয়া”র কৃষি পারামর্শ টিম। এখানে তাদের টিমের ৬জন কৃষিবিদদের মোবাইল নম্বরে ফোন দিলেই পাওয়া যায় কৃষি তথ্য ও নানা পরামর্শ।
কেমন এই মোবাইলে কৃষি সেবা? জানতে চাওয়া হলে কৃষক ফজলুল হক বলেন, ‘কিছুদিন আগে আমার বেগুন ক্ষেতের বেগুন পঁচে যাচ্ছিল। কৃষি পারামর্শ টিমের নাম্বারে ফোন করার পর সেখান থেকে একটা কীটনাশক ব্যবহার করতে বলে। সেটা ব্যবহার করে উপকার পাইছি।’
শুধু নিজেই সেবা নেন না ফজলুল হক, তাঁর মোবাইল ফোন থেকে কৃষি পারামর্শ টিমের নাম্বারে ফোন করে তার প্রতিবেশি আরও কয়েক জন কৃষকও এখন কৃষি তথ্যসেবা নিচ্ছেন এবং চাষাবাদ করছেন।
মোবাইলের মাধ্যমে কৃষকদের কৃষি তথ্য দেওয়ার এই সেবা চালু হয়েছে খুব বেশি দিন হয়নি।
সাপ্তাহে ৭দিনই যে কোন সময় এই টিমের নাম্বারে ফোন করে কৃষি সম্পর্কিত সমস্যার সমাধান দেন কৃষি বিশেষজ্ঞরা।
তাদের কর্মকাণ্ড বিষয়ে জানতে চাইলে “ভয়েস অব পাকুন্দিয়া’’ ফেসবুক গ্রুপের এডমিন এস এম রায়হান বলেন, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন কোন জমি যেন পতিত না থাকে। সব জায়গায় যেন চাষাবাদ হয়। “ভয়েস অব পাকুন্দিয়া” গ্রুপ প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
তাছাড়া কৃষিবিদদেরকেও ধন্যবাদ জানাই যারা এই দুঃসময়ে কৃষকদের সুপরামর্শ দিয়ে যাচ্ছেন।
মোবাইল কলে কৃষি পরামর্শ সেবা গ্রহণের কৃষিবিদদের নাম, নাম্বার ও সময়সূচি:
মো. দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, ধোবাউড়া উপজেলা, ময়মনসিংহ। মোবাইল নাম্বারঃ ০১৭০৮৩৯২৪৪৯, সময়ঃ সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
মো. আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক স্টেশন, কিশোরগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৫১০৩২০২৬, সময়ঃ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
মোঃ শাহান শাহ, উপ-সহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, খালিয়াজুরী, নেত্রকোনা। মোবাইল নাম্বারঃ ০১৭১৪৮৮২৬১৫, সময়ঃ রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
মাহবুবুর রহমান (রাসেল মাহবুব), উপ-সহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, খালিয়াজুরী, নেত্রকোনা। মোবাইল নাম্বারঃ ০১৭১৯১৭৩২৮০, সময়ঃ রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
কৃষিবিদ তানভীর আহমদ এম.এস.সি(কৃষি রসায়ন), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মোবাইল নাম্বারঃ ০১৬৮৪০০৩৪৭৩, সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
কৃষিবিদ একেএম. সাইফুল্লাহ নাদিম, এম.এস.সি(কৃষি উদ্ভিদতত্ত্ব) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মোবাইল নাম্বারঃ ০১৫২১১০৫৬৯২, সময়ঃ সকাল ১০টা – দুপুর ১২টা পর্যন্ত।
বার্তাবাজার/কে.জে.পি