টিসিবির নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানকে নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে টিসিবির চেয়ারম্যান হিসেবে এতদিন দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানটিসিবির চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিতে বৃহস্পতিবার তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে টিসিবির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর