ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে আগানগর ইউনিয়নে তিনজন, জিনজিরা আমিরাবাগে শিশু সহ চারজন, নজরগঞ্জে একজন, কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়নে একজন করে রয়েছেন। এছাড়াও কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী পজিটিভ রয়েছে।
বৃহস্প্রতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মীর মোবারক হোসেন জানান, দিন যত যাচ্ছে করোনা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। সবাইকে সামনের দিনগুলোতে আরো সচেতন হতে হবে। একমাত্র নিজ থেকে সামাজিক ভাবে সচেতন হলে, সামাজিক দুরুত্ব বজায় রাখলেই কেবল করোনাকে প্রতিরোধ করা সম্ভব।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
কেএ/বার্তাবাজার