বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়াল

গত বছরের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী (১৫ মে, রাত ২টা ১০ মিনিট) এখন পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ১ হাজার ৭১৪ জন।

এছাড়াও বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৩ লাখ ২ হাজার ১৬৯ জন। সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১৬ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ ক্ষমতার যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৫৭২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দেশটির ১৪ লাখ ৪৯ হাজার ৩০১ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর