নোয়াখালীতে চার উপজেলায় পপুলেশন সার্ভিসেস এণ্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) “নতুনদিন” প্রকল্পের গোল্ডস্টার মেম্বারদের পরিবারের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন সোস্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)।
করোনা ভাইরাসের পাদুর্ভাবের সময় সারাদেশ যখন কর্মহীন-অসহায়, ঠিক তখনি সোস্যাল মার্কেটিং কোম্পানী এসএমসি’র এই খাদ্য উপহার পেয়ে উচ্ছ্বসিত পিএসটিসির নোয়াখালীর নারী ক্ষুদ্র উদ্যোক্তা (গোল্ডস্টার মেম্বার) ১২০ জনের পরিবার।
উপহারের মধ্যে প্রতি প্যাকেটে পর্যাপ্ত চাল ডাল আটা চিনি আলু তেল সেমাই ও দুধ রয়েছে। যা পিএসটিসির জিএসএমদের মধ্যে কোম্পানীগঞ্জে ২৭, কবিরহাটে ২৩, বেগমগঞ্জে ৪৪ ও সুবর্ণচরে ২৬ পরিবারসহ মোট ১২০ পরিবারে এসএমসির দেয়া তিন মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ১২ মে (মঙ্গলবার) ও ১৩ মে (বুধবার) দুইদিনব্যাপী নোয়াখালীর চার উপজেলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী পিএসটিসির ডিস্ট্রিক্ট টিম লিডার মোঃ সফিকুর রহমান, এসএমসির ট্রেনিং এণ্ড সার্ভিস ডেলিভারির নোয়াখালী প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ চৌধুরী, পিএসটিসির অ্যাসিস্টেন্ট একাউন্ট অফিসার মোঃ রহমত উল্যাহসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিএসটিসির ডিস্ট্রিক্ট টিম লিডার মোঃ সফিকুর রহমান বলেন, এই দুর্যোগ মুহুর্তেও পিএসটিসির নতুনদিন প্রকল্পের গোল্ডস্টার মেম্বাররা বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শসহ সেবা প্রদান করে আসছে। তাদের পরিবারের কথা চিন্তা করে এসএমসির অর্থায়নে নোয়াখালীর ১২০ সদস্যের পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এজন্য তিনি এসএমসিকে আন্তরিক ধন্যবাদও জানান।
বার্তা বাজার / ডাব্লিও.এস