বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়াল

গত বছরের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত (১৫ মে, রাত ১টা ২০) সারা বিশ্বে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে ৩ লাখ ১ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও বিশ্বব্যাপী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ১৬ লাখ ৯১ হাজার ৫০২ জন।

সারাবিশ্বে এখন পর্যন্ত করেনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪ লাখ ৯৪ হাজার ৮৩৬ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর