সাভারে নতুন ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

ঢাকার সাভারের করোনা পজিটিভ শনাক্তের হার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) মোট ৩১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদা জানান, গত বুধবার (১৩ মে) ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তারমধ্যে ২৪ জনের রিপোর্ট নেগেটিভ এবং ৩১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার পর্যন্ত আমাদের সাভার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে সর্বমোট ৯১৩ জন, এর মধ্যে পজিটিভ কেস সর্বমোট ১২২ জন (১জন ধামরাই থেকে পজিটিভ)।

তিনি আরও জানান, এ পর্যন্ত সাভার উপজেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। আক্রান্তদের ভিতর মোট ২ জন মৃত্যুবরণ করেছেন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি।

অপরদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ নূর রিফফাত আরা জানান, বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ২.৪০ মিনিট পর্যন্ত ধামরাই উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে সর্বমোট ৫২৮ জনের। এর ভিতরে এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৪ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৩ জন (কালামপুর, সূতিপাড়া ও তালতলা এলাকায়)। আক্রান্তদের ভিতরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫ জন। তবে এখনও পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা আক্রান্তদের ভিতরে কেউ মারা যাননি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর