ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করে। গত বুধবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছনা কর্মী (কিনার) শরীরে করোনা পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ তে দাঁড়ালো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন ২৭ বছর বয়সী ওই চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা কাজে নিয়োজিত ছিলেন তিনি। বৃহস্পতিবার ওই চিকিৎসকসহ ১৩ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পাওয়া ফলাফলে ওই চিকিৎসকের শরীরে কনোরা পজেটিভ পাওয়া যায়।
এর আগে গত বুধবার রাতে নমুনা সংগ্রহের ৮ দিন পর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী ক্লিনারের এর শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়। তিনি ফলাফল না পেয়ে আক্রান্ত অবস্থাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের দায়িত্ব পালন করছিলেন।
কিন্তু পরিচ্ছন্নতা কর্মীর শরীরে করোনার জীবাণু শনাক্ত হবার পর বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ জনের নমুনা পাঠানো হয়। এদের মধ্যে ওই চিকিৎসের শরীরে করোনা পজেটিভ এসেছে।
বৃহস্পতিবার পর্যন্ত এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মীর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। তবে বৃহস্পতিবার দ্বিতীয় বার তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ফলাফল নেগেটিভ আসে।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. নূরুল হুদা খান বলেন, আক্রান্ত চিকিৎসককে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
কেএ/বার্তাবাজার