পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ব্যক্তিগত তহবিল থেকে ৪শতাধিক গরীব, এতিম, অসহায় মানুষের মাঝে প্রস্তুতকৃত ইফতার বিতরনণ করলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা, মোহাম্মদ ইমাম হোসেন।
৮ ও ৯ মে বিকেলে পৃথক ভাবে মুরাদপুর, দুই নাম্বার গেইট, ষোলশহর, নাছিরাবাদ হাউজিং সোসাইটি, শপিং কমপ্লেক্সসহ আশে পাশের এলাকায় এসব ইফতার সামগ্রী রোজাদারদের হাতে তুলে দেয়া হয়।
ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, মুরাদপুর এলাকার ছাত্রলীগ নেতা দীপ্ত, মোহাম্মদ রিফাত, সাকিব, হাসান, রবিন, সাইদুল সোহান, মামুন, জাহেদ, সাইম, রহিদসহ পাঁচলাইশ থানা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার বিতরণ শেষে আনুষ্ঠানিক ভাবে দোয়া অনুষ্টিত হয়। এতে দেশের চলমান সংকট উত্তরণে বিশেষ প্রার্থনা করা হয়।
কেএ/বার্তাবাজার