করোনা’র প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন আ.লীগ নেত্রী হ্যাপি

মাগুরার জেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা ৫ শতাধিক নিম্ন মধ্যবিত্ত, হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছেন শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের সন্তান কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।

আর্তমানবতার সেবায় নিজের জেলায় গরিব অসহায় দরিদ্র পরিবারের সাহায্য করার লক্ষে তিনি ত্রাণ সমগ্রী ও ঈদ উপহার বিতরণ করছেন। বৃহস্পতিবার বিকেলে কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে এ কর্মসূচি উদ্ধোধন করেন কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।

ছবি:বার্তাবাজার।

এ সময় উপস্থিত ছিলেন কাদির ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো:বাবেক আহম্মেদ,ইউনিয়ন যুবলীগের সদস্য মো:আকিদুল ইসলাম,সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদসহ অনেকেই। উদ্ধোধন শেষে সেচ্ছাসেবক এর মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে নিম্ন মধ্যবিত্ত,হতদরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, তেল,আলু,বিস্কুট,চিনি,লাচ্চা সেমাই,পোলার চাউল এবং সবান পৌঁছে দেওয়া হয়।

মহিলা আ.লীগ নেত্রী ইসমত আরা হ্যাপি জানান,দেশের এই ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু ক্ণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাগুরা জেলায় ৫ শতাধিক নিম্ন মধ্যবিত্ত এবং হতদরিদ্র পরিবারের মাঝে আমার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সমগ্রী এবং ঈদ উপহার বিতরণ করেছি। আশা করি এই জেলায় যারা বিত্তবান আছেন তারা করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর