জরিমানা ছাড়াই ফিরতে পারবেন আমিরাতে অবৈধ প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী অবৈধ প্রবাসীদের জন্য সুযোগ দিয়েছে দেশটি। দেশটির নতুন আদেশ অনুযায়ী অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। আগামী ১৮ মে থেকে তিন মাসের মধ্যে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের এই সুযোগ দেয়া হচ্ছে।

বুধবার (১৩ মে) সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ঘোষণা দেন। ঘোষণায় বলা হয় গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারবেন।

রাষ্ট্রপতির এই আদেশটি সকল দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগটি কাজে লাগিয়ে নিজ নিজ দেশে চলে গেলে আমিরাতের আইন অনুযায়ী পুনরায় বৈধভাবে আসার ক্ষেত্রে কোন বাঁধা থাকবে না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর