ফেনীতে নতুন ২ করোনা রোগী শনাক্ত

ফেনীতে নতুন করে আরো ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাতে ফেনী সিভিল সার্জন সাজ্জাদ হোসেন ঘোষিত তথ্য অনুযায়ী ফেনীতে আরো ২জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১জন হল ছাগলনাইয়ার এবং ১জন ফেনী সদর উপজেলার।

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফলে নতুন করে ফেনীতে ২জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

ফেনীতে এখন পর্যন্ত মোট ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় নয়জনের, ফেনী সদরে দুইজনের,দাগভূঞায় চারজনের,সোনাগাজীতে একজনের ও ফুলগাজীতে দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে তিন জন বাড়ি ফিরে গেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর