ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের মানবতার ফ্রী ইফতার বাজার!

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা জোবায়ের আহমেদ অনিক এর নেতৃত্বে প্রায় ৩০০ ছিন্নমূল ও ভাসমান মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর বাজারে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ছবি:বার্তাবাজার।

ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন- কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করিম রুবেল ও সানোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ সানোড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
ছবি:বার্তাবাজার।

ইফতার সামগ্রী বিতরণের সময় জোবায়ের আহমেদ অনিক জানান, ঢাকা-২০ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমেদের নির্দেশে দেশের এই মহামারী দুর্যোগে আমরা সর্বক্ষণই মানুষের পাশে রয়েছি ইতোমধ্যেই আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ,হ্যান্ড গ্লাভস ,মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। চলতি এই রমজান মাসে আমাদের ইফতার বিতরণ অব্যাহত থাকবে।

এসময় তিনি আরো জানান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির
ভাইয়ের অনুপ্রেরণায় আমরা ছাত্রলীগ পরিবার সকল ইতিবাচক কাজে ঐক্যবদ্ধ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর