ফরিদপুরে করোনা সন্দেহে মৃত্যু, প্রশাসনের সহায়তায় লাশ দাফন

করোনা সন্দেহে ঢাকা ফেরত এক মৃতের দাফন করলো ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন। জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হাবিবুর রহমান হানিফ (৪২) ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে তিনটায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার তার মৃতদেহ নিজ বাড়িতে পৌছালে উপজেলা প্রশাসন অতিরিক্ত সতর্কতার জন্য ইসলামি ফাউন্ডেশন ও আলেমদের নিয়ে গঠিত করোনায় মৃত রোগির দাফন কাজ সমাধায় গঠিত কমিটির লোক নিয়ে দাফন সম্পন্ন করেন।

হাবিবুর রহমান হানিফ ঢাকার মহাখালীতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, মৃত ব্যক্তি ভিন্ন রোগে মৃত্যু বরণ করলেও করোনাবাহী কারো সংস্পর্শে আসতে পারে এই সন্দেহে বাড়তি সতর্কতার জন্য উপজেলা প্রশাসন তার দাফনের সমস্ত ব্যবস্থা করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদুর রহমান জানান, তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে পরিবারের দাবি তার করোনা উপসর্গ ছিল না। সে ডায়াবেটিকস রোগী হিসেবে চিকিৎসাধীন ছিল।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর