চাঁপাইনবাবগঞ্জের নদীতে গোসল করতে গিয়ে ডুবে মামাত ফুফাত ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হল- উপজেলার উমরপুর খোঁচপাড়ার মেসের আলীর ছেলে জিহাদ আলী (১১) অপরজন একই গ্রামের আব্দুল মতিনের ছেলে নয়ন আলী (৮)।
শ্যাপমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দু’টি সম্পর্কে তারা মামাত ফুফাত ভাই। তাদের বাড়ী একই গ্রামে হওয়ায় এক সাথে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়।
পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে নদীতে তল্লাশী চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, পরিবারের আবেদনে শিশুদের মরদেহ পারিবারিকভাবে দাফন সম্পূর্ণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি