বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তাজমহল হোটেলের সামনে পড়ে থাকা পরিচয়হীন ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।
উপজেলা প্রশাসনের ফেসবুক ওয়াল থেকে জানা যায়,ঘাটাইল বাসস্ট্যান্ডে একজন মানুষ অচেতন হয়ে পরে আছে মর্মে একটি খবর পৌর মেয়র ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবক ভাইদের মাধ্যমে আমার দৃষ্টিগোচরে আসার পর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের সহিত যোগাযোগ করে এম্বুলেন্স ও মুমূর্ষু রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করি।
এ প্রেক্ষাপটে আমি কয়েকজন স্বেচ্ছাসেবক সহ ঘটনাস্থলে অপেক্ষা করতে থাকি এম্বুলেন্সের জন্য। অল্প কিছু সময়ের মধ্যেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় এম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে হাজির হন।
অতঃপর মুমূর্ষু ব্যাক্তিকে এম্বুলেন্সে তোলার জন্য দু-তিন জন ব্যক্তির সহায়তা কামনা করায় এগিয়ে আসে হাসপাতালের একজন স্টাফ, একজন স্বেচ্ছাসেবক এবং অন্যজন ছাত্রলীগ কর্মী। আর আশেপাশে শেষ দৃশ্য দেখার অপেক্ষায় থাকা শত শত উৎসুক জনতা ছবি তুলতে ও ভিডিও করার কাজেই ব্যাস্ত ছিল।
কেউ এক ফোটা পানি নিয়েও এগিয়ে আসেনি! ইহাই বাস্তবতা। একজন মুমূর্ষু ব্যাক্তির পাশে আপনি আসবেন না, কেউ করোনায় আক্রান্ত হলে তাঁর পাশে সহমর্মিতার হাত না বাড়িয়ে তাঁকে এলাকা ছাড়তে বাধ্য করবেন, করোনা (কভিট-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে তাঁকে দাফন করতেও যাবেন না।
কিন্তু আপনি এবং আপনার পরিবারের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে জারীকৃত বিধিনিষেধ অমান্য করতেও আপনার বিবেকবোধ কাজ করেনা। মানুষ হয়ে জন্মগ্রহণ করার চেয়ে মনুষ্যত্ব অর্জন করা অনেক কঠিন কাজ। পরিশেষে স্টাফ, স্বেচ্ছাসেবক এবং ছাত্রলীগ কর্মীর সহায়তায় মুমূর্ষু ব্যাক্তিকে এম্বুলেন্সে তোলা হয় এবং হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সু-ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন পৌর মেয়র ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ভাইদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য।ধন্যবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে জাতির এ ক্রান্তিলগ্নে অসহায় মুমূর্ষু ব্যাক্তির স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ কর্মীর প্রতি, অসহায় মানুষের পাশে নিঃসংকোচে হাত বাড়িয়ে দেয়ার জন্য। এভাবেই পাশে চাই স্বেচ্ছাসেবক সহ যৌবনের ভালোলাগা ও ভালোবাসার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার(পঃপঃ) ডাঃ মোঃ সাইফুর রহমান খান মুঠোফোনে বার্তাবাজার ডট কম কে অসুস্থ ব্যক্তির বিষয়ে জানায় আমার এখনও রোগ নির্নয় করতে পারিনি তবে মাথায় আঘাত আছে অবস্থা বেশী ভালো নয়।
কেএ/বার্তাবাজার