সিরাজদিখানে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের চিকিৎসা সরঞ্জাম প্রদান

করোনা মোকাবিলায় সিরাজদিখান উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যন ও থানা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা হেলেনা ইয়াসমিন তার ব্যাক্তিগত উদ্যোগে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সমগ্রী প্রদান করেছন।

আজ বৃহস্পতিবার দুপুরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামীলীরে মহিলা সম্পাদিকা হেলেনা ইয়াসমিন এসব হাসপাতাল ও ল্যাবে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. বদিউজ্জামান এর নিকট। এছাও তিনি গতকাল শেখরনগর ইউনিয়নে মা ও শিশু কল্যান হাসপাতালে বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তাসমগ্রী বিতরণ করেন।

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আমি ব্যাক্তিগত ভাবে এ উদ্যোগ গ্রহন করেছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর