শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমানের করোনা পরীক্ষার ফলে করোনা পজেটিভ বলে জানাগেছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে প্রাপ্ত রিপোর্টে ভেদরগঞ্জ উপজেলায় যে ৩ জন পজেটিভ এসেছে তার মধ্যে ডাঃ মিজানের নাম রয়েছে বলে জানিযেছেন শরীয়তপুর জেলা করোনা সেল এর মুখপাত্র ডাঃ আবদুর রশীদ। বাকীরা ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়ন এর ২ জন। এ নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ৮ জনে।
ডাঃ মিজানুর রহমান ৩৯ তম বিসিএস চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়ে ভেদরগঞ্জে যোগ দেন। তার স্ত্রী ডাঃ আমেনা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বালুর মাঠ কোয়ার্টার এ তিন তলা ভবনের ২য় তলায় বসবাস করতেন। সে উপজেলার কার্তিকপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে দ্বাযীত্ব পালন করলেও ভেদরগঞ্জ হাসপাতালের জ্বরুরী বিভাগেও সেবা প্রদান করতেন।
ডাঃ মিজানুর রহমান আক্রান্তের সংবাদে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, জ্বরুরী বিভাগ ও তার বসবাসের তিন তলা ভবনটি লকডাউন করেছে। স্থানীয় প্রশাসন।
কেএ/বার্তাবাজার