কেরানীগঞ্জ দঃ শাখা যুবদলের ৩০ পরিবারে মাঝে উপহার সামগ্রী বিতরণ

ঢাকা কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন মরহুম নেতাকর্মীদের পরিবারের বাসায় বাসায় ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিলেন কেরানীগঞ্জ দক্ষিণ শাখা যুবদলের সদ্য সাবেক সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ।

আজ বৃহস্পতিবার (১৪ই মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার অবিভক্ত শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম আলী হোসেন আলী,কেরানীগঞ্জ উপজেলা দঃশাখা যুবদলের ক্রীড়া সম্পাদক মরহুম সুলতান মাহমুদ,জিনজিরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মরহুম শাহাজাদা, নিহত ছাত্রদল নেতা মরহুম আকাশ আহাম্মেদ ফেরদৌস ও কোন্ডা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বিদ্যুতসহ মোট ৩০টি মরহুম পরিবারের নিজ নিজ বাসায় এ ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এ ঈদ উপহার সামগ্রী তালিকায় ছিল,পোলাও চাউল—৩ কেজি, চিনি—৩ কেজি,তেল—৩ কেজি, নুডলস, জুস, সেমাই,কোরমা,কিচমিচ, গুড়াদুধ—১ কেজি,ও মুরগি—৪ পিচ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর