ড. আনিসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

ঢাকা (১৪ মে): জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষা সৈনিক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এক শোক বাণীতে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, বাঙালির জাতি সত্ত্বার জাগরণ, সংগ্রামের সোপান ও বিনির্মাণে ড. আনিসুজ্জামান যে অবদান রেখে গেছেন তা সোনার হরফে লেখা থাকবে।

প্রাজ্ঞিক দৃঢ়তা, রুচির শুদ্ধতা এবং মানবিক ঔদার্যের শিখায় আলোকিত সমাজ গঠনে নিরন্তর প্রয়াসের জন্য জাতি তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তার মাগফেরাত কামনা করি৷

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর