পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় মৌমাছির কামড়ে হগলু মোহাম্মদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হগলু মোহাম্মদ ওই এলাকার নুর ইসলামের ছেলে।

হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে হগলু মোহাম্মদ একই গ্রামে থাকা তার নাতনির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।

বাড়ি থেকে কয়েকশ গজ দূরে যাওয়ার পরেই হঠাৎ এক ঝাক মৌমাছি তার উপর আক্রমণ করে বসে। মৌমাছির কাপড়ে বৃদ্ধ অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর