জামালপুরে দু’টি নতুন জাতের ধান আবাদ করে বাম্পার ফলন পেয়েছে কৃষক। আজ দুপুরে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ মাদারপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উৎপাদিত ব্রি হাইব্রিড-৫ ও ব্রি হাইব্রিড-৩ জাতের বোরো ধান কর্তন শুরু হয়েছে। এতে একর প্রতি ধান উৎপাদন হয়েছে ৮০ মন।
জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত ইকরাম জানান,জেলায় প্রথমবারের মতো ব্রি হাইব্রিড ধানের ফলাফল ও প্রদর্শনী ট্রায়াল হিসাবে কৃষক আজাদ মাস্টারের ৪ বিঘা জমিতে এ দুই জাতের ধান আবাদ করে বাম্পার ফলন পাওয়া গেছে।
নতুন জাতের এ ধান উৎপাদনে বাস্তবায়ন করে জামালপুর কৃষি সম্পসারণ অধিদপ্তর। এ জন্য অর্থায়ন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউটের হাইব্রিড রাইস বিভাগ।
আগামী বছর থেকে এ জাতের ধানের বীজ সরবরাহসহ ব্যাপকভাবে আবাদ করতে কৃষকদের উৎসাহিত করা হবে বলেও জানান এ কৃষি কর্মকর্তা।
বার্তা বাজার/এম.সি