স্বাস্থ্যবিধি না মানায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি: শপিংমল বন্ধ ঘোষণা

স্বাস্থ্যবিধি মেনে না চলায় চুয়াডাঙ্গায় বন্ধ ঘোষনা করা হয়েছে শপিংমল ও দোকানপাট। বৃহস্পতিবার (১৪ মে) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকল ব্যবসায় ও জনসাধারনের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে যথাযত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার প্রদত্ত শর্তসমূহ পালনপূর্বক শপিংমল ও দোকানপাট সীমিত পরিসওে সিন্ধান্ত গৃহিত হয়েছিলো। তবে গত ৪ দিন মার্কেট ও শপিংমল সমূহ সরেজমিনে পরিদর্শনে প্রতীয়মান হয়েছে যে, মার্কেট ও শপিংমলে আগত ক্রেতা/বিক্রেতাগণ সরকার প্রদত্ত শর্তসমূহ মেনে চলার বিষয়ে সম্পর্ণ অবহেলা করেছেন বা নির্লিপ্ত থেকেছেন।
এমতাবস্থায়, জনসাধারনের স্বাস্থ্য সুরক্ষ ও মৃত্যু ঝুঁকিড় কথা বিবেচনা করে এবং “ করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চুয়াডাঙ্গা” এর ১৪ মে, ২০২০ তারিখের সভার সিন্ধান্ত মোতাবেক করোনা সংক্রমন প্রতিরোধে ১৫ মে, ২০২০ তারিখ হতে ৩০ মে, ২০২০ তারিখ পর্যন্ত শপিংমল-দোকানপাট সমূহ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ জেলার সকল প্রকার দোকান, শোরুম, চায়ের দোকান, রেস্টুরেন্ট পূর্বের ন্যায় সার্বক্ষনিক বন্ধ থাকবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ( ওষুধের দোকান ব্যতীত) সন্ধ্যা ৬ ঘটিকায় আবশ্যিকভাবে বন্ধ করতে হবে।

এছাড়াও, ঈদ উদ্যাপনের জন্য নিজ আবাস্থল ত্যাগ করে জাতীয় আঞ্চলিক সড়ক/ মহাসড়ক ও নৌপথে বা অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোথাও গমন করতে পারবেন না। এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং পূর্বের ন্যায় সকল ইজিবাইক, অটো এবং অন্যান্য অবৈধ যানবাহন চলাচল সম্পর্ণ নিষেধ।
এছাড়াও, জরুরী সেবা ও কৃষি পণ্য, সার, কীটনাশক, খাদ্য পণ্যের চলাচল, কাঁচা বাজার ও ওষুধের দোকানের পূর্বে জারীকৃত সকল নির্দেশন বলবৎ থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর