সিরাজদিখানে ৫৫ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বৃহস্পতিবার বিকালে নতুন করে ২ কিশোরীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইছাপুরা এলাকার ১৭ বছর এবং কাঠালতলী এলাকার ১৯ বছরের কিশোরীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সিরাজদিখানে মোট করোনায় আক্রান্ত ৫৫ জন। তবে এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর