ভারতে আটক বাংলাদেশিদের ফেরত চায় পরিবার

বাংলাদশ থেকে ভারতে যাওয়ার পর করোনা ভাইরাসের কারনে সৃষ্ট লকডাউনে ভারতের পুলিশ বাহিনীর কাছে আটক হন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ব্যাপারী পাড়ার ২৬ জন বাংলাদেশী। তাদের পরিবারের কাছে ফেরতের দাবিতে আজ (১৪ মে) মানববন্ধন করে পরিবারের স্বজনরা সহ স্থানীয় লোকজন। কুড়িগ্রাম জেলা শহরের প্রাণকেন্দ্র কলেজ মোড়ে বেলা ১২টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক দুটি স্মারকলিপি প্রদান করে স্বজনরা।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ২৬ জন বাংলাদেশী নাগরিক আত্মীয়দের বেড়াতে যান। এরই মধ্যে গত ৩ মে ছিল ভারতের দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিন। ওই দিন চেংরাবান্ধা চেকপোস্ট খুলে দেওয়ারও কথা তারা শুনেছিলেন। সে কারণে একই দিন তারা আসামের জোড়হাট জেলা থেকে ধুবড়ি জেলার চেংরাবান্ধা চেকপোস্টের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু চাপোবত থানা পুলিশ তাদের আটক করে।

মানববন্ধনে অংশ নেয়া নাহিদ হাসান নলেজ জানান, আটকে পড়া বাংলাদেশীরা সবাই বৈধভাবে ভারতে গিয়েছিলো। তাদের দ্রুত পরিবারের কাছে ফেরত দেয়া হোক।আশা করবো বাংলাদেশ সরকার আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর