চুয়াডাঙ্গায় বাড়ছে আক্রান্তের সংখ্যা: আজও ১১ জন শনাক্ত

চুয়াডাঙ্গায় দিন দিন বাড়ছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজকেও শনাক্ত হয়েছে ১১ জন।

বৃহস্পতিবার (১৪ মে) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা থেকে মোট ৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। তার মধ্যে ১১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের নিজ, নিজ বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
পজিটিভ ব্যাক্তিরা হলেন,

১। দামুড়হুদা উপজেলার আরজিনা (৩০) পিতাঃ আজাহার আলী, সাং নাপিত খালি, দামুড়হুদা, চুয়াডাঙ্গা,২। মুক্তি (৪০) স্বামীঃ একরামুল হক, সাংঃ উজিরপুর, সদর, চুয়াডাঙ্গা, ৩। তুলি (৩৫) স্বামীঃ এনামুল হক, সাংঃ উজিরপুর, সদর, চুয়াডাঙ্গা, ৪। আনোয়ারা খাতুন (৫০) স্বামীঃ আজিজুল হক, সাংঃ উজিরপুর, সদর, চুয়াডাঙ্গা, ৫। উজ্জল (২৯) শশুরঃ নজরুল ইসলাম, সাংঃ বলরামপুর, আলমডাংগা, চুয়াডাঙ্গা, ৬। সেলিম রেজা (৩৫) পিতাঃ কুতুব উদ্দিন, সাংঃ কলেজপাডা, আলমডাংগা, চুয়াডাঙ্গা, ৭। সাইদ হাসান (৩৫) পিতাঃ মফিজ উদ্দিন, সাংঃ কলেজপাডা, আলমডাংগা, চুয়াডাঙ্গা, ৮। নাসিমা আক্তার ৫৪ স্বামীঃ মৃত জাকির, সাংঃ সি এন্ড বি পাডা, সদর, চুয়াডাঙ্গা, ৯। সাইফুল আলম (৩২) পিতাঃ কেসমত আলী, সাংঃ বুজরুক গড়গড়ি, সদর, চুয়াডাঙ্গা, ১০। শিবানি সরকার (২৭) ম্যাজিষ্ট্রেট, ডি সি অফিস, চুয়াডাঙ্গা ও ১১। সুমাইয়া খাতুন (১৬) ডি সি অফিসের ডরমেডরিতে খাবার প্রদান কারির মেয়ে , চুয়াডাঙ্গা ।
সব মিলিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৪৩ জন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর