ঝিনাইদহে ধান কেটে দিল জেলা ছাত্রলীগ

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন এর নেতৃত্বে হত দরিদ্র কৃষক এর ২৫ কাটা জমির ধান কাটলো ছাত্রলীগ।

বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাঠে এ আয়োজন করা হয়।

এসময় ওই গ্রামের কৃষক আলম মিয়ার ২৫ কাটা জমির ধান কাটাসহ সার্বিক সহযোগিতা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাগান্না ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসিকুর রহমানসহ ছাত্রলীগ কর্মী ইকলাস, রানা, তরুণ, আমিনুর, রাসেল, মজনু, সুজন প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর